অ্যাপ্লিকেশন সাবমিশন মেন্টরশিপ প্রোগ্রামApplication Submission Mentorship Programme
Application Submission Mentorship Programmeঅ্যাপ্লিকেশন সাবমিশন মেন্টরশিপ প্রোগ্রাম
ভাব (VAAB)-এর প্রথম অনুষ্ঠান ছিল “অ্যাপ্লিকেশন সাবমিশন মেন্টরশিপ প্রোগ্রাম”। ২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় জুমে অনলাইনে অনুষ্ঠিত এই আয়োজনে আলোচনা হয়, একজন শিল্পী কীভাবে বিভিন্ন আর্ট রেসিডেন্সি প্রোগ্রাম ও ফেলোশিপে নিজের পোর্টফোলিও জমা দেবেন।
মেন্টর হিসেবে ছিলেন সালমা জামাল মৌসুম। তিনি তুলে ধরেন, আবেদনের পোর্টফোলিওতে মূলত কী কী থাকা দরকার: কাজের ছবি ও লেখা, কয়টি কাজ রাখা ভালো, কোন সময়ের কাজ বেছে নেওয়া উচিত এবং কাজের পরিচিতি (শিরোনাম, সাল, মাধ্যম, আকার) কীভাবে দিতে হয়।
আলোচনায় আরও উঠে আসে আর্টিস্ট স্টেটমেন্ট লেখার কৌশল: কত বড় হবে, কী ভাষায় লিখলে নিজের শিল্পভাবনা পরিষ্কার হয়, আর কীভাবে নির্বাচকদের কাছে নিজের কাজের ধারাবাহিকতা ও উদ্দেশ্য বোঝানো যায়। শিল্পীরা নিজেদের প্রশ্নও করেন।
রেসিডেন্সি ও নানা সুযোগের খবর সদস্যদের কাছে পৌঁছে দেওয়া এবং আবেদনের প্রস্তুতিতে পাশে থাকা, ভাবের কাজের এই ধারা শুরু হয়েছিল এই আয়োজন দিয়েই।
The first event of VAAB was the “Application Submission Mentorship Programme”. Held online on Zoom on the evening of 24 September 2026, it discussed how an artist can submit a portfolio to different art residency programmes and fellowships.
The mentor was Salma Jamal Moushum. She spoke about what a portfolio mainly needs to contain: images and text, how many works to include, which period of work to choose, and how to present each work (title, year, medium, size).
The session also covered how to write an artist statement: how long it should be, what kind of language makes an artist's thinking clear, and how to show selectors the continuity and purpose of a practice. Artists put their own questions to the mentor.
Passing residency and opportunity news on to members, and standing by them as they prepare applications, is a strand of VAAB's work that began with this session.
আলোকচিত্রPhoto gallery
জুমে অনুষ্ঠিত অনলাইন মেন্টরশিপ সেশনের দৃশ্যA moment from the online mentorship session on Zoom