শিল্পকলার ইতিহাস ও আমার পথচলাArt History and My Journey
Art History and My Journeyশিল্পকলার ইতিহাস ও আমার পথচলা
ভাব (VAAB) ও কলাকেন্দ্রের যৌথ আয়োজনে ১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যায় ভাব অফিসে অনুষ্ঠিত হলো আলোচনা “শিল্পকলার ইতিহাস ও আমার পথচলা”। বক্তা ছিলেন শিল্প-ইতিহাস গবেষক হুমাইরা হোসেন।
আলোচনার কেন্দ্রে ছিল বাংলাদেশের আধুনিক শিল্পকলা, বিশেষত বিমূর্ত শিল্পের উদ্ভব ও বিকাশ। বিমূর্ততাকে কেবল একটি শৈলী বা আঙ্গিকের বিবর্তন হিসেবে না দেখে তিনি খুঁজেছেন কোন বৃহত্তর ঐতিহাসিক প্রেক্ষাপটে এই শিল্পচর্চা সম্ভব হয়েছিল: আন্তর্জাতিক শিল্প-সংযোগ, কূটনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়, শিল্পশিক্ষা, প্রদর্শনী, প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক আর সীমানা পেরিয়ে শিল্পীদের চলাচল।
নিজের শিল্প-ইতিহাস চর্চার অভিজ্ঞতা ও গবেষণার পথচলার কথাও তিনি তুলে ধরেন। শিল্পের পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে বিমূর্ততার দিকে যাত্রার নানা আন্তর্জাতিক প্রসঙ্গ এসেছে উপস্থাপনায়, আর প্রশ্ন উঠেছে: বাংলাদেশের আধুনিক চিত্রকলার ইতিহাসকে আর কোন কোন দৃষ্টিকোণ থেকে দেখা যায়, পরিচিত ইতিহাসের বাইরে আর কত গল্প ও যোগাযোগ এর সঙ্গে জড়িয়ে আছে।
হুমাইরা হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিল্পের ইতিহাসে স্নাতক সম্পন্ন করে বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগোতে শিল্পের ইতিহাস বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। তাঁর গবেষণার বিষয় বাংলাদেশের আধুনিকতাবাদ, বিমূর্ত শিল্প, শিল্পীদের যোগাযোগ ও নেটওয়ার্ক এবং আধুনিক ও সমকালীন দক্ষিণ এশীয় শিল্পকলা। এখন তিনি দেশে পিএইচডি গবেষণার মাঠপর্যায়ের কাজ করছেন।
শিল্পী, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনার পর প্রশ্নোত্তর ও মতবিনিময় হয়।
On the evening of 13 November 2026, VAAB and Kalakendra jointly held the talk “Art History and My Journey” at the VAAB office. The speaker was art historian Humaira Hossain.
The talk centred on the emergence and growth of modern art in Bangladesh, especially abstraction. Rather than treating abstraction only as a style or a formal evolution, she explored the wider historical conditions that made this practice possible: international art connections, diplomatic and cultural exchange, art education, exhibitions, institutional networks and the movement of artists across borders.
She also spoke about her own journey in art-historical research. The presentation touched on international contexts from art patronage to the turn towards abstraction, and asked from what other perspectives the history of modern Bangladeshi painting can be seen, and how many more stories and connections lie beyond the familiar narrative.
Humaira Hossain completed her undergraduate studies in art history at the University of Dhaka and is now a PhD researcher in art history at the University of Illinois Chicago. Her research covers Bangladeshi modernism, abstraction, artists' networks, and modern and contemporary South Asian art. She is currently conducting the fieldwork for her PhD in Bangladesh.
The talk, attended by artists, teachers, researchers and students, was followed by questions and an open discussion.
আলোকচিত্রPhoto gallery
শ্রোতাদের সামনে আলোচনা করছেন হুমাইরা হোসেনHumaira Hossain speaking to the audience অনুষ্ঠানের পোস্টারThe event poster “Towards Abstraction” অংশ উপস্থাপন করছেন বক্তাThe speaker presenting the section “Towards Abstraction” শিল্প-পৃষ্ঠপোষকতা নিয়ে উপস্থাপনার একটি স্লাইডA slide from the presentation on art patronage আলোচনার মুহূর্তA moment during the talk ভাব অফিসে উপস্থিত শ্রোতারাThe audience at the VAAB office মনোযোগী শ্রোতারাThe audience listening আলোচনায় উপস্থিত শিল্পী ও অতিথিরাArtists and guests at the talk অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাGuests at the event